নোটিশ মেয়াদ শেষ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভয়াবহ বন্যার জন্য আবেদন
এই নোটিশের মেয়াদ শেষ হয়েছে। এখন চালু থাকা নোটিশ দেখতে নোটিশ বোর্ড দেখুন।
†bvwUk-158
আসসালামু আলাইকুম! সম্মানি শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, বিগত ২০২৪ সালের কুমিল্লার ভয়াবহ বন্যায় বুড়িচং সালাফিইয়াহ মাদরাসা পরিবার অত্যন্ত সক্রিয়ভাবে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছিল। কখনো শুকনো খাবার ও কাপড়-চোপড় নিয়ে, আবার কখনো ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের মাধ্যমে আমরা দুর্গত মানবতার সেবায় এগিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ।
বর্তমানে দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।তাই মাদরাসার পক্ষ থেকে বন্যাদুর্গতদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছে:
ন্যূনতম আর্থিক অনুদান: মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীকে মাথা পিছু ন্যূনতম ১০০ (একশত) টাকা করে আর্থিক অনুদান প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বেচ্ছাধীন অতিরিক্ত অনুদান: কোনো শিক্ষার্থী বা অভিভাবক চাইলে ১০০ টাকার অধিক যেকোনো পরিমাণ অর্থ দান করতে পারবেন।
জমা প্রদানের শেষ সময়: আগামী ১৮/০৭/২০২৬ ইং, রোজ শনিবারের মধ্যে সকল শিক্ষার্থীকে তাদের অনুদান স্ব-স্ব শ্রেণী শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো কোনো বিপন্ন পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। মহান আল্লাহ আমাদের এই দানকে কবুল করুন এবং আমাদের তাওফিক দান করুন। আমিন।