বুড়িচং সালাফিইয়াহ মাদরাসাالمدرسة السلفية بوريجنغ Burichang Salafiah Madrasha

প্রশ্ন ও উত্তর

অভিভাবকদের সাধারণ প্রশ্ন

যে প্রশ্নগুলো অফিসে সবচেয়ে বেশি আসে, তার উত্তর এক জায়গায়।

মাদরাসা সম্পর্কে

মাদরাসাটি কোথায়?

কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ রোডে, ক্যাম্পাস-২-এ ক্লাস হয়। ক্যাম্পাস-১ নির্মাণাধীন।

কোন কোন বিভাগে পড়ানো হয়?

মক্তব, হিফজ বিভাগ (নূরানী, নাযেরা ও হিফজ), ইবতেদায়ী (১ম থেকে ৫ম শ্রেণি), দাখিল (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) ও আলিম (১ম ও ২য় বর্ষ)।

ছাত্রী শাখা আছে কি?

হ্যাঁ, ছাত্র ও ছাত্রীদের শাখা আলাদা। ছাত্রী শাখার নম্বর: +880 1766-745669।

ভর্তি ও খরচ

কীভাবে ভর্তি হওয়া যায়?

অনলাইন ফর্মে অথবা মাদরাসার অফিসে এসে আবেদন করা যায়।

ভর্তি ফি ও মাসিক বেতন কত?

শ্রেণিভিত্তিক ভর্তি ফি, মাসিক বেতন ও আবাসিক খরচ ভর্তি পাতার ফি তালিকায় দেওয়া আছে।

আবাসিক জীবন ও যোগাযোগ

আবাসিক থাকার ব্যবস্থা আছে কি?

হ্যাঁ, আবাসিক ও অনাবাসিক দুই ধরনের ব্যবস্থাই আছে।

অভিভাবক সন্তানের খবর কীভাবে পান?

SalafiaX অ্যাপে প্রতিটি ক্লাসের হাজিরা, বাড়ির কাজ, পরীক্ষার ফল, আচরণ, রুটিন, নোটিশ ও ফি দেখা যায়।