ছাত্র-ছাত্রীর সংখ্যা
عدد الطلاب والطالبات
২০১৮ শিক্ষাবর্ষে মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাকার্যক্রম শুরু হয়। খুব অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় সুনামের সাথে পরিচিতি লাভ করে। আলহামদুলিল্লাহ! বর্তমানে ২০২৬ শিক্ষাবর্ষে আমাদের মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯১৫ জন। এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের উপযুক্ত ক্লাস রুম ও মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থাপনা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাই ভাড়ায় চালিত টিনসেড ঘরে খুব শোচনীয় অবস্থায় পরিচালনা করতে হচ্ছে এবং ভাড়ায় চালিত তিনটি ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আবাসিক থেকে লেখা-পড়া করছে।
بدأت المدرسة عام ٢٠١٨م بـ١٥٠ طالبًا فقط، وسرعان ما اكتسبت شهرةً واسعة في المنطقة. والحمد لله! بلغ عدد الطلاب في العام الدراسي ٢٠٢٦ ٩١٥ طالبًا وطالبة. وقد أقام نحو ٢٥٠ طالبًا في المباني المستأجرة في ظروف صعبة، إذ لم يتسنَّ حتى الآن توفير فصول دراسية ومساكن ملائمة لهذا العدد الكبير.
শিক্ষক ও কর্মচারী
المعلمون والموظفون
আরবী ও জেনারেল উভয় ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারী মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। বর্তমানে আমাদের মাদরাসায় ৫৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৬ জন কর্মচারী রয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন মাদানী আলেমদের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ!
يقوم بالتدريس نخبة من المعلمين والمعلمات المؤهلين والمتمرسين في العلوم العربية والعلوم العصرية. يضم المعلمون حاليًا ٥٥ معلمًا ومعلمةً و٦ موظفين، ويُدرِّس فيها أيضًا عدد من العلماء المدنيين الخريجين من الجامعة الإسلامية بالمدينة المنورة لتطوير مهارات الطلاب. والحمد لله!
২০২৬ শিক্ষাবর্ষে ইয়াতিম ও গরিব ছাত্র-ছাত্রীর সংখ্যা
الأيتام والفقراء في العام الدراسي ٢٠٢٦
সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ইয়াতিম ছাত্র-ছাত্রীদের যাবতীয় খরচ বহন করে আসছে। বর্তমানে মাদরাসায় মোট ২৮ জন ইয়াতিম রয়েছে। যাদের থাকা-খাওয়াসহ শিক্ষার যাবতীয় খরচ মাদরাসা থেকে বহন করা হয়। এছাড়াও ১৫০ জন গরীব ও অসহায় শিক্ষার্থী অর্ধেক বেতনে লেখা-পড়া করছে।
منذ تأسيسها تتكفل المدرسة بجميع نفقات الطلاب الأيتام. يبلغ عدد الأيتام حاليًا ٢٨ طالبًا تُغطي المدرسة جميع نفقات إقامتهم وطعامهم وتعليمهم. فضلًا عن ذلك، يدرس ١٥٠ طالبًا من الفقراء والمحتاجين بنصف الرسوم الدراسية.
আমাদের বিভাগসমূহ
أقسامنا الدراسية
ছাত্র ও ছাত্রী উভয় শাখায় কিতাব ও হিফজ বিভাগ পরিচালিত হচ্ছে
تعمل أقسام الكتاب والحفظ في كلا شعبتي البنين والبنات
| বালক | বালিকা | |||
|---|---|---|---|---|
| কিতাব বিভাগ | হিফজ বিভাগ | কিতাব বিভাগ | ||
| মক্তব-ছানাবিয়াহ | নূরানী | হিফজ | মক্তব-ছানাবিয়াহ | |
| ❖ কিতাব বিভাগ পর্যায়ক্রমে সানুবিয়া ও কুল্লিয়া তথা দাওরা হাদীছ পর্যন্ত ক্লাস চালু হবে। ইনশা-আল্লাহ। | ||||
আবাসিক শাখায় যোগাযোগ
التواصل مع الأقسام الداخلية
আবাসিক ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করতে নিচের নম্বরে কল করুন
للتواصل مع الطلاب المقيمين يرجى الاتصال بالأرقام التالية