বুড়িচং সালাফিইয়াহ মাদরাসাالمدرسة السلفية بوريجنغ Burichang Salafiah Madrasha

নোটিশ মেয়াদ শেষ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থীদের ও অভিভাবকদের করণীয়

স্মারক নং
BSM/N/2026/159
প্রকাশ
মেয়াদ
শেষ হয়েছে
WhatsApp-এ পাঠান

এই নোটিশের মেয়াদ শেষ হয়েছে। এখন চালু থাকা নোটিশ দেখতে নোটিশ বোর্ড দেখুন।

GZϦviv ÒeywoPs mvjvwdBqvn gv`&ivmviÓ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের AeMwZi Rb¨ Rvbv‡bv hv‡”Q †h, mv¤úªwZK mg‡q wkï-wK‡kvi wb‡LvuR nIqv D‡ØMRbK nv‡i evo‡Q| ZvB Avgv‡`i mKj‡K G wel‡q m‡PZb nIqv AZ¨šÍ যরূরী| এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক হিসাবে আমাদের করণীয় নিম্নরূপ:

শিক্ষকদের করণীয়

১. শিক্ষার্থীদের নিয়মিতভাবে ব্যক্তিগত নিরাপত্তা ও সচেতনতার বিষয়গুলো বুঝিয়ে বলুন।
২. শিক্ষার্থীদের আসা ও ছুটির সময় বিশেষ নজর রাখুন।
৩. কোনো শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করলে বা কোনো অভিযোগ করলে গুরুত্ব দিয়ে শুনুন।
৪. সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অভিভাবককে অবহিত করুন।
৫. অভিভাবকের অনুমতি ও পরিচয় নিশ্চিত না করে কোনো শিক্ষার্থীকে অপরিচিত ব্যক্তির সঙ্গে যেতে দিবেন না।
৬. শিক্ষার্থীদের সঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করবেন, যাতে তারা ভয় বা সংকোচ ছাড়াই যেকোনো সমস্যা শিক্ষককে জানাতে পারে।
৭. যরূরী পরিস্থিতিতে কীভাবে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে নেওয়া হবে— সে বিষয়ে একটি সুস্পষ্ট ব্যবস্থা রাখুন।
৮. শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে সমন্বয় করুন।

৯. কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকলে অনতিবিলম্বে অভিভাবককে অবহিত করুন।

অভিভাবকদের করণীয়

১. সন্তানকে অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা, কোথাও যাওয়া বা কোনো খাবার/উপহার গ্রহণ না করার বিষয়ে নিয়মিত সচেতন করুন।
২. সন্তানকে মাদরাসায় আনা-নেওয়ার জন্য সম্ভব হলে নির্ভরযোগ্য ব্যক্তি বা নির্ধারিত ব্যবস্থা নিশ্চিত করুন।
৩. সন্তান কখন মাদরাসায় যায় এবং কখন বাড়ী ফেরে? এ বিষয়ে খোঁজ রাখুন।
৪. সন্তানকে পরিবারের প্রয়োজনীয় যোগাযোগ নম্বর মুখস্থ করিয়ে দিন।
৫. সন্তানের আচরণে অস্বাভাবিক পরিবর্তন বা কোনো সন্দেহজনক ঘটনার কথা জানালে গুরুত্বসহকারে শুনুন এবং দ্রুত ব্যবস্থা নিন।
৬. যরূরী প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
৭. সন্তানকে ভয় না দেখিয়ে আত্মরক্ষামূলক সচেতনতা ও বিপদের সময় কী করতে হবে? তা শিখান।

শিক্ষার্থীদের করণীয়

১. আসা-যাওয়ার পথে অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনে কথা বলবে না।
২. অপরিচিত কারও কাছ থেকে কোনো খাবার, পানীয়, মিষ্টি বা উপহার গ্রহণ করবে না।
৩. অপরিচিত কেউ কোথাও যেতে বললে তার সঙ্গে যাবে না।
৪. সম্ভব হলে একা না গিয়ে দলবদ্ধভাবে যাতায়াত করবে।
৫. নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর বা পরিবারের তথ্য অপরিচিত ব্যক্তিকে জানাবে না।
৬. কেউ অনুসরণ করলে বা বিরক্ত করলে দ্রুত নিরাপদ স্থানে গিয়ে অভিভাবক/শিক্ষক/বিশ্বস্ত বড় কাউকে জানাবে।
৭. কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিভাবক বা শিক্ষককে জানাবে।
৮. বিপদের সময় চিৎকার করে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং নিরাপদ স্থানে সরে যাবে।

৯. সাইকেল, মোটরসাইকেল বা কোনো যানবাহনে কেউ মাদরাসায় কিংবা বাড়ীতে এগিয়ে দিতে চাইলে তা প্রত্যাখ্যান করবে।

ড. ইহসান ইলাহী যহীর

অধ্যক্ষ, বুড়িচং সালাফিইয়াহ মাদরাসা

আরও নোটিশ

সব নোটিশ দেখুন